পাইকারি বিক্রেতাদের জন্য

সারাদিন রিসেলাররা ডজনের দাম জিজ্ঞেস করেন? উত্তর দেবে AI।

AutoBikri-র AI আপনার Facebook পেজ আর WhatsApp-এ শুধু আপনার পাইকারি দামের তালিকা থেকে উত্তর দেয় — কত নিলে কত দাম, সর্বনিম্ন অর্ডার, ডজন, কার্টন — আর মোট টাকার হিসাব ঠিকঠাক করে। খুচরা দাম কখনো বলে না, আর প্রতিটা অর্ডার কনফার্ম করে আপনার টিম।

  • 3 দিনের ফ্রি ট্রায়াল
  • মাসে ৳1,500 থেকে
  • খুচরা দাম কখনো বলে না
  • অর্ডার কনফার্ম করে আপনার টিম

আপনার পাইকারি দামের তালিকা

উদাহরণ
  • লেডিস থ্রি-পিস

    1 ডজন থেকে: ডজন ৳4,560

    5 ডজন থেকে: ডজন ৳4,200

    সর্বনিম্ন 1 ডজন
  • কাপ-প্লেট সেট

    1 কার্টন (24 সেট): ৳9,600

    সর্বনিম্ন 1 কার্টন
  • বাচ্চাদের মোজা

    হালি ৳100

    সর্বনিম্ন 5 হালি

AI শুধু এই তালিকা থেকে দাম বলে — খুচরা দাম কখনো না।

এমন হয় তো?

একই দামের প্রশ্ন, বারবার

ডজন কত? কার্টন কত? 10 ডজন নিলে কত? — সারাদিন একই হিসাব করে একই উত্তর টাইপ করতে হয়।

ব্যস্ত সময়ে ভুল দাম মানেই লস

ভুল টায়ারের দাম বলে ফেললে, বা যে দামে বিক্রি করেন তার চেয়ে কম বললে, লসটা আপনার।

বাকির হিসাব খাতায়-খাতায়

কে কত বাকি, কে কবে টাকা দিল — খুঁজে বের করতে সময় যায়, মেমোও লিখতে হয় হাতে।

আপনি যা পাবেন

পাইকারি দামের তালিকা একবার দিয়ে দিন। AI সেখান থেকে উত্তর দেবে; অর্ডারের সিদ্ধান্ত থাকবে আপনার টিমের হাতে।

দাম শুধু পাইকারি তালিকা থেকে

কত নিলে কত দাম, সর্বনিম্ন অর্ডার, ডজন, কার্টন, হালি বা পিস, পুরো প্যাক — সব আপনার তালিকা থেকে, মোট টাকার হিসাব ঠিকঠাক। খুচরা দাম কখনো বলে না।

নিজে অর্ডার কনফার্ম করে না

রিসেলার অর্ডার করতে চাইলে AI নাম, ফোন, ঠিকানা আর কীভাবে পেমেন্ট করবেন জেনে নেয়, তারপর অর্ডারটি আপনার টিমকে দেয়। বলে: "টিমের একজন অর্ডারটি কনফার্ম করবেন"।

আন্দাজে কিছু বলে না

তালিকায় নেই এমন পণ্য, দরদাম, বা আপনার দোকানের তথ্যে নেই এমন কিছু — সেটা যায় আপনার টিমের কাছে। AI আন্দাজে বলে না।

বাকির খাতা

প্রতিটা ক্রেতার বাকি আর জমা — ক্যাশ, bKash, Nagad, Rocket বা ব্যাংক। হিসাবের স্টেটমেন্ট PDF-এ, আর তৈরি রিমাইন্ডার, যা আপনি নিজের WhatsApp থেকে পাঠান।

ক্যাশ মেমো আর ডেলিভারি চালান

প্রতিটা অর্ডারের মেমো আর চালান PDF-এ।

নিজে অর্ডার লিখলেও পাইকারি দাম

আপনি নিজে যে অর্ডার লেখেন, তাতেও পরিমাণ অনুযায়ী পাইকারি দাম বসে।

চ্যাট যেভাবে চলে

রিসেলারদের সাথে তিনটা ছোট চ্যাট।

টায়ারের দাম জিজ্ঞেসউদাহরণ

রিসেলার

ভাই, লেডিস থ্রি-পিস 6 ডজন নিলে দাম কত?

AutoBikri AI

5 ডজন থেকে ডজন ৳4,200। 6 ডজন = ৳25,200। (1 থেকে 4 ডজন হলে ডজন ৳4,560।)

✅ তালিকা থেকে দাম · 6 ডজন × ৳4,200 = ৳25,200

সর্বনিম্নের কম চাইলেউদাহরণ

রিসেলার

কাপ-প্লেট সেট শুধু 6টা দেওয়া যাবে?

AutoBikri AI

দুঃখিত, এটা কার্টন হিসেবে বিক্রি হয় — সর্বনিম্ন অর্ডার 1 কার্টন (24 সেট), ৳9,600।

রিসেলার

আচ্ছা, ভেবে জানাচ্ছি।

✅ সর্বনিম্ন অর্ডার জানানো হলো · 1 কার্টন (24 সেট) · ৳9,600

অর্ডার করতে চাইলেউদাহরণ

রিসেলার

থ্রি-পিস 2 ডজন নেব। পাঠিয়ে দিন।

AutoBikri AI

2 ডজন × ৳4,560 = ৳9,120। আপনার নাম বা দোকানের নাম, ফোন, ঠিকানা আর কীভাবে পেমেন্ট করবেন জানান।

রিসেলার

রহমান স্টোর, 018xx-xxxxxx, চকবাজার, চট্টগ্রাম। bKash-এ দেব।

AutoBikri AI

ধন্যবাদ, লিখে নিলাম। টিমের একজন অর্ডারটি কনফার্ম করবেন।

✅ টিমের কাছে গেল · রহমান স্টোর · 2 ডজন · ৳9,120 · bKash

উদাহরণের নাম, নম্বর আর দাম বানানো — আপনার AI বলবে আপনার তালিকার দাম।

কাদের জন্য

ডজন, কার্টন বা লট ধরে যাঁরা বিক্রি করেন, আর ক্রেতা সেটা আবার বিক্রি করেন — আপনার জন্য।

  • পাইকারি দোকান — কাপড়, কসমেটিকস, ক্রোকারিজ, খেলনা, এক্সেসরিজ — যেকোনো বাজারের
  • ইমপোর্টার — যাঁরা আমদানি করা পণ্য কার্টন ধরে বিক্রি করেন
  • রিসেলার সাপ্লায়ার — যাঁরা Facebook পেজ আর অনলাইন বিক্রেতাদের পণ্য দেন
  • ডিস্ট্রিবিউটর ও ডিলার — যাঁরা নিজের এলাকার দোকানে সাপ্লাই দেন

শুরু করা খুব সহজ

কোনো পেমেন্ট লাগে না, চুক্তি নেই, টেকনিক্যাল কিছু জানতে হবে না।

  1. ধাপ 1

    ব্যবসার নাম আর মোবাইল দিন

    ~1 মিনিট

    সাইন আপে "পাইকারি বিক্রি করি" বেছে নিন। সাথে সাথে অ্যাকাউন্ট খুলে যায়।

  2. ধাপ 2

    পেজ বা WhatsApp যুক্ত করুন

    ~5 মিনিট

    আপনার Facebook পেজ, অথবা চালু WhatsApp Business অ্যাপ — অ্যাপ আর চ্যাট যেমন আছে থাকবে।

  3. ধাপ 3

    পণ্য যোগ করুন

    টাইপ করে, অথবা Excel ফাইল বা ছবি থেকে।

  4. ধাপ 4

    পাইকারি দামের তালিকা দিন

    প্রতিটা পণ্যের জন্য: কত ডজন বা কার্টন থেকে কত দাম, আর সর্বনিম্ন অর্ডার। AI শুধু এই তালিকা থেকেই দাম বলবে।

  5. ধাপ 5

    AI উত্তর দেয়, টিম কনফার্ম করে

    চালু

    এখন থেকে রিসেলাররা ঠিক দাম পাবেন, আর অর্ডার যাবে আপনার টিমের কাছে। সব চ্যাট আপনি Inbox-এ দেখতে পাবেন।

পাইকারি ব্যবসার প্ল্যান

দোকানের মতোই একই 3টি প্ল্যান, একই দাম। আগে 3 দিন ফ্রি চালিয়ে দেখুন — কোনো চুক্তি নেই।

ফ্রি ট্রায়ালে: 1,000 AI ক্রেডিট (দিনে সর্বোচ্চ 400) · 250টা পণ্য · 2 জন · 1টা পেজ + 1টা WhatsApp নম্বর

Starter

নতুন বা ছোট পাইকার

৳1,500/ মাস

দিনে ৳50

  • মাসে 5,000 ক্রেডিট (≈ 1,000টি AI উত্তর) · দিনে সর্বোচ্চ 250 ক্রেডিট (≈ 50টি উত্তর)
  • মাসে 2,000 অর্ডার · 750টি পণ্য · 5 জন টিম
  • AI দাম বলে আপনার পাইকারি দামের তালিকা থেকে
  • Facebook পেজ (Messenger) ও WhatsApp
3 দিন ফ্রি, তারপর Starter
সবচেয়ে জনপ্রিয়

Basic

নিয়মিত অর্ডার আসে এমন পাইকার

৳3,000/ মাস

দিনে ৳100

  • মাসে 10,000 ক্রেডিট (≈ 2,000টি AI উত্তর) · দিনে সর্বোচ্চ 500 ক্রেডিট (≈ 100টি উত্তর)
  • মাসে 4,000 অর্ডার · 1,500টি পণ্য · 12 জন টিম
  • AI দাম বলে আপনার পাইকারি দামের তালিকা থেকে
  • Facebook পেজ (Messenger) ও WhatsApp
3 দিন ফ্রি, তারপর Basic

Pro

বড় ও ব্যস্ত পাইকারি ব্যবসার জন্য

৳6,000/ মাস

দিনে ৳200

  • মাসে 25,000 ক্রেডিট (≈ 5,000টি AI উত্তর) · দিনে সর্বোচ্চ 1,250 ক্রেডিট (≈ 250টি উত্তর)
  • মাসে 10,000 অর্ডার · 3,000টি পণ্য · 25 জন টিম
  • AI দাম বলে আপনার পাইকারি দামের তালিকা থেকে
  • Facebook পেজ (Messenger) ও WhatsApp
3 দিন ফ্রি, তারপর Pro

দিনের সীমা শেষ হলে টপ-আপ থাকলে AI চলতে থাকবে

বড় ব্যবসা বা একাধিক শাখা? Custom প্যাকেজের জন্য আমাদের লিখুন। মেসেজ দিন

সব দাম টাকায়। অনলাইনে দিন (bKash, Nagad, Rocket বা কার্ড) — সাথে সাথে প্ল্যান চালু; অথবা bKash Send Money করে TrxID দিন।

প্রশ্ন-উত্তর

01AI কি রিসেলারকে আমার খুচরা দাম বলে দেবে?▾

না। AI উত্তর দেয় শুধু আপনার পাইকারি দামের তালিকা থেকে — কত নিলে কত দাম, সর্বনিম্ন অর্ডার, ডজন, কার্টন, হালি বা পিস — খুচরা দাম কখনো বলে না। সর্বনিম্নের কম চাইলে সর্বনিম্ন অর্ডারটা জানিয়ে দেয়।

02AI কি নিজে অর্ডার কনফার্ম করে বা দাম কমায়?▾

না। নাম, ফোন, ঠিকানা আর কীভাবে পেমেন্ট করবেন জেনে নিয়ে অর্ডারটি আপনার টিমকে দেয় — কনফার্ম করেন টিমের একজন। দরদাম, তালিকায় নেই এমন পণ্য, বা আপনার দোকানের তথ্যে নেই এমন কিছু — সেটা যায় আপনার টিমের কাছে; AI আন্দাজে বলে না।

03ক্রেতাদের বাকির হিসাব কি এখানে রাখা যাবে?▾

হ্যাঁ। বাকির খাতায় প্রতিটা ক্রেতার বাকি আর জমা থাকে — ক্যাশ, bKash, Nagad, Rocket বা ব্যাংক — PDF স্টেটমেন্ট হয়, আর তৈরি রিমাইন্ডার পান, যা নিজের WhatsApp থেকে পাঠাবেন। প্রতিটা অর্ডারের ক্যাশ মেমো আর ডেলিভারি চালানও PDF-এ পাবেন।

04আমার চালু WhatsApp-এ কাজ করবে?▾

হ্যাঁ। সবচেয়ে ভালো আপনার চালু WhatsApp Business অ্যাপ দিয়ে — অ্যাপ আর চ্যাট যেমন আছে থাকবে, অ্যাপ থেকেও উত্তর দিতে পারবেন। Business অ্যাপ নেই? ফোন নম্বর দিয়ে লিংক করেও চলে। সাথে Facebook পেজের Messenger-ও।

05ফ্রি ট্রায়াল কীভাবে পাব?▾

“ফ্রি ট্রায়াল নিন” চেপে ব্যবসার নাম, ফোন নম্বর আর ইমেইল দিন। সাথে সাথে অ্যাকাউন্ট খুলে যাবে — ইমেইলের অপেক্ষা নেই। ফ্রি ট্রায়াল: AI প্রথম কোনো কাস্টমারের উত্তর দেওয়ার পর থেকে 3 দিন — অথবা প্রথম লগইনের 14 দিন পর, যেটা আগে আসে। সেটআপের সময় দিন কমবে না। কোনো পেমেন্ট লাগে না। সেটআপে সাহায্য করতে আমরা কল করব। ভালো লাগলে প্ল্যান নিন; না নিলে কোনো টাকা কাটবে না।

আজই শুরু করুন

তথ্য দিন — সাথে সাথে অ্যাকাউন্ট খুলে যাবে, সেটআপে সাহায্য করতে আমরা কল করব।

পাইকারির জন্য ফ্রি ট্রায়াল নিন