দোকান হলে AI অর্ডার লিখে রাখে, পাইকারি হলে তালিকা থেকে দাম বলে, সার্ভিস হলে আগ্রহীদের নাম-নম্বর আর বুকিং — বাংলায়, রাত 2টাতেও।
3 দিন ফ্রিমাসে ৳1,500 থেকেবাংলায় সাপোর্ট
গ্রাহক
আপু, লাল জামদানিটা আছে? দাম কত?
AutoBikri AI
জি আপু আছে, ৳2,500। ঢাকায় ডেলিভারি ৳70। অর্ডার লিখে দিই?
লাল জামদানি শাড়ি
৳2,500
স্টকে আছেগ্রাহক
নাম রুমানা, 017xx-xxxxxx, মিরপুর 10। নেব।
✅ অর্ডার লেখা হলো
রুমানা · মিরপুর 10 · ৳2,570 · COD
আপনি শুধু কনফার্ম করবেন
আপনার কাস্টমার যেখানে মেসেজ দেন, সেখানেই কাজ করে
3 দিন
ফ্রি ট্রায়াল
24/7
রাত-দিন উত্তর দেয়
বাংলা
Banglish আর ইংরেজিও বোঝে
টিম
সেট আপ আমরাই করে দিই
খরচ কত, প্যাকেজে কী আছে, ঠিকানা কোথায়, কবে সময় খালি — কাস্টমার এসব জানতে মেসেজ দেন, উত্তর দেরিতে গেলে অন্য জায়গায় চলে যান। আপনি যা শেখাবেন, AI সেখান থেকে 24 ঘণ্টা উত্তর দেয়, আগ্রহীদের নাম-নম্বর লিখে রাখে আর আপনার খালি সময়ে বুকিং নেয়।
সার্ভিস ব্যবসার জন্য বিস্তারিত দেখুনযেমন
খরচ, প্যাকেজ, প্রসেস, কাগজপত্র, ঠিকানা — আপনার নির্দেশনা আর Train AI-তে শেখানো উত্তর থেকে। যা জানে না, সেটা ইনবক্সে আপনার কাছে আসে।
নাম, ফোন আর কী দরকার — সাথে আপনার বেছে নেওয়া কয়েকটা প্রশ্নের উত্তর — এক জায়গায়। নতুন কেউ এলে বেলে জানিয়ে দেয়। ফোন নম্বর একবারই চাওয়া হয়।
সপ্তাহের স্লট আর সিট ঠিক করে দিন; AI শুধু খালি সময়গুলোই বলে, আর প্রতিটা বুকিং আপনার জন্য লিখে রাখে।
আপনি না বললে ফলাফলের কথা দেয় না — ভিসা হবেই, রোগ সারবেই, অমুক দিনে হবেই — আর পেমেন্ট পেয়েছি বলে না। কাজটা নিজে চ্যাটে করে দেয় না।
দোকানের মতোই একই 3টি প্ল্যান, একই দাম। সাইন আপের সময় "সার্ভিস দিই" বেছে নিন।
AI Messenger আর WhatsApp-এ শুধু আপনার পাইকারি দামের তালিকা থেকে উত্তর দেয় — খুচরা দাম কখনো না — আর মোট টাকার হিসাব ঠিকঠাক করে। প্রতিটা অর্ডার কনফার্ম করে আপনার টিম।
মেসেঞ্জার আর WhatsApp-এ কাস্টমারের মেসেজের অটো রিপ্লাই দেয় AI, চ্যাট থেকেই অর্ডার লেখে — অনলাইন ব্যবসার রোজকার কাজ এক জায়গায়।
বাংলা, Banglish বা ইংরেজি — কাস্টমার যেভাবে লেখেন, AI সেভাবেই উত্তর দেয়।
কাস্টমারের নাম, ফোন আর ঠিকানা নিয়ে AI নিজেই অর্ডার লিখে রাখে। স্ক্রিনশট পাঠালেও বোঝে।
কোন সাইজ, কোন রং কয়টা আছে — AI দেখে নেয়। যা নেই, তা বিক্রি করে না।
কত অর্ডার এল, কত টাকার বিক্রি, কত COD বাকি — প্রতিদিনের হিসাব সহজে দেখুন।
যেকোনো চ্যাটে এক ক্লিকে AI থামিয়ে নিজে কথা বলুন, পরে আবার AI চালু করুন।
বিক্রি দেখে AI আগেই বলে দেয় কোন পণ্য শেষ হতে চলেছে (Basic ও উপরের প্ল্যানে)।
পণ্য তোলা, অর্ডার সামলানো, কাস্টমারকে উত্তর — সব এক জায়গায়, নিয়ন্ত্রণ আপনার হাতে।
পণ্যের লিস্ট যেভাবেই থাকুক, সহজেই তুলে ফেলা যায়।
কাস্টমারের প্রথম মেসেজ থেকে কুরিয়ারে পাঠানো পর্যন্ত — সব এক জায়গায়।
রোজকার একই প্রশ্নের উত্তর AI দেয়। দরকার হলে আপনি নিজে কথা বলুন।
পরিবারের কেউ বা স্টাফ — যাকে যতটুকু দরকার, ততটুকু দেখার অনুমতি দিন।
কোনো পেমেন্ট লাগে না, চুক্তি নেই, টেকনিক্যাল কিছু জানতে হবে না।
ব্যবসার নাম, ফোন নম্বর আর ইমেইল দিন। সাথে সাথে অ্যাকাউন্ট খুলে যাবে — ইমেইলের অপেক্ষা নেই।
আপনার Facebook পেজ বা WhatsApp নম্বর যুক্ত করুন — আমরা পাশে থেকে করে দিই।
দোকান হলে পণ্য — ছবি দিন (বিবরণ AI লিখে দেবে), Excel ফাইল দিন, অথবা হাতে লিখুন। সার্ভিস হলে খরচ, প্যাকেজ আর সময় — 10টা উত্তর দিলেই শুরু।
এখন থেকে কাস্টমার মেসেজ দিলেই AI উত্তর দেবে — দোকানে অর্ডার লিখবে, সার্ভিসে আগ্রহীদের লিখে রাখবে। সব চ্যাট আপনি Inbox-এ দেখতে পাবেন।
3 দিন ফ্রি · মাসে ৳1,500 থেকে · বাংলায় সাপোর্ট
মাসে ৳1,500 থেকে — দিনে ৳50, এক কাপ চায়ের দামে
3 দিন ফ্রি চালিয়ে দেখুন। পরে যে প্ল্যান দরকার সেটা নিন — কোনো চুক্তি নেই।
ফ্রি ট্রায়ালে: 1,000 AI ক্রেডিট (দিনে সর্বোচ্চ 400) · 250টা পণ্য · 2 জন · 1টা পেজ + 1টা WhatsApp নম্বর
Starter
ছোট ও মাঝারি পেজের জন্য
দিনে ৳50
Basic
নিয়মিত অর্ডার আসে এমন দোকান
দিনে ৳100
Pro
বড় ও ব্যস্ত দোকানের জন্য
দিনে ৳200
Custom
একাধিক ব্র্যান্ড বা খুব বড় ব্যবসা
দিনের সীমা শেষ হলে টপ-আপ থাকলে AI চলতে থাকবে
টপ-আপ: 1,000 ক্রেডিট 500 টাকা (≈ 200টি উত্তর)। আগে প্ল্যানের ক্রেডিট খরচ হয়, তারপর টপ-আপ। না খরচ হওয়া টপ-আপ কেনার পর 90 দিন থাকে।
বছরে একবারে দিলে 12% কম: Starter 15,840 টাকা, Basic 31,680 টাকা, Pro 63,360 টাকা। AI খরচ বাড়লে আমরা ক্রেডিটের পরিমাণ বদলাতে পারি — আগে জানিয়ে দেব।
সব দাম টাকায়। অনলাইনে দিন (bKash, Nagad, Rocket বা কার্ড) — সাথে সাথে প্ল্যান চালু; অথবা bKash Send Money করে TrxID দিন।
না। Facebook বা WhatsApp চালাতে পারলেই হবে। সেট আপ আমাদের টিম করে দেয়, বাংলায় সাহায্য করে।
হ্যাঁ। বাংলা, Banglish আর ইংরেজি — কাস্টমার যেভাবে লেখেন, AI সেভাবেই উত্তর দেয়।
যেকোনো সময়। চ্যাট খুলে এক ক্লিকে AI থামান, নিজে কথা বলুন, পরে আবার AI চালু করুন।
Facebook পেজের Messenger আর WhatsApp — সবচেয়ে ভালো আপনার চালু WhatsApp Business অ্যাপ দিয়ে (অ্যাপ আর চ্যাট যেমন আছে থাকবে), অথবা অন্য উপায়ে ফোন নম্বর দিয়ে লিংক করে। সব মেসেজ এক জায়গায়।
“ফ্রি ট্রায়াল নিন” চেপে ব্যবসার নাম, ফোন নম্বর আর ইমেইল দিন। সাথে সাথে অ্যাকাউন্ট খুলে যাবে — ইমেইলের অপেক্ষা নেই। ফ্রি ট্রায়াল: AI প্রথম কোনো কাস্টমারের উত্তর দেওয়ার পর থেকে 3 দিন — অথবা প্রথম লগইনের 14 দিন পর, যেটা আগে আসে। সেটআপের সময় দিন কমবে না। কোনো পেমেন্ট লাগে না। সেটআপে সাহায্য করতে আমরা কল করব। ভালো লাগলে প্ল্যান নিন; না নিলে কোনো টাকা কাটবে না।
অনলাইনে — bKash, Nagad, Rocket বা কার্ডে, নিরাপদ পেমেন্ট পেজে (আমাদের পেমেন্ট পার্টনার EPS); পেমেন্ট হলেই প্ল্যান চালু। চাইলে আমাদের নম্বরে bKash Send Money করে ট্রানজ্যাকশন আইডি (বা যে নম্বর থেকে পাঠিয়েছেন তার শেষ 4 ডিজিট) দিতে পারেন — জমা দিলেই অ্যাকাউন্ট সাথে সাথে চালু, আমরা পরে মিলিয়ে দেখি। বছরে একবারে দিলে 12% কম: Starter 15,840 টাকা, Basic 31,680 টাকা, Pro 63,360 টাকা। AI খরচ বাড়লে আমরা ক্রেডিটের পরিমাণ বদলাতে পারি — আগে জানিয়ে দেব।
যেকোনো সময় বন্ধ করতে পারবেন, কোনো চুক্তি বা জরিমানা নেই। আপনার তথ্য — অর্ডার, কাস্টমার আর পণ্য, অথবা আগ্রহীদের তালিকা আর বুকিং — আপনারই, চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন।
সীমার কাছে গেলেই জানিয়ে দিই। টপ-আপ: 1,000 ক্রেডিট 500 টাকা (≈ 200টি উত্তর)। আগে প্ল্যানের ক্রেডিট খরচ হয়, তারপর টপ-আপ। না খরচ হওয়া টপ-আপ কেনার পর 90 দিন থাকে। চাইলে বড় প্ল্যানেও যেতে পারবেন।
দিনের সীমা হলো একদিনে প্ল্যানের ক্রেডিট থেকে সর্বোচ্চ কত খরচ হবে: Starter 250, Basic 500, Pro 1,250 ক্রেডিট। প্রতিদিন রাত 12টায় (বাংলাদেশ সময়) নতুন করে শুরু হয়। সীমা শেষ হলে টপ-আপ থাকলে AI চলতে থাকে, সেদিন সীমার দ্বিগুণ পর্যন্ত। টপ-আপ না থাকলে রাত 12টা পর্যন্ত AI উত্তর দেয় না; কাস্টমার কোনো মেসেজ পান না, আপনি Inbox থেকে উত্তর দিতে পারেন। এতে একদিনের ভিড়ে পুরো মাসের ক্রেডিট শেষ হয় না।
ক্রেডিট হলো AI-এর কাজ মাপার একক। একটি সাধারণ AI উত্তরে সাধারণত 5 ক্রেডিট লাগে — ছোট উত্তরে কম, লম্বা চ্যাটে বেশি। তাই Starter-এর 5,000 ক্রেডিট ≈ 1,000টি উত্তর। সহকারীকে প্রশ্ন করা ফ্রি; সহকারী কোনো পরিবর্তন করলে বা ছবি থেকে পণ্য লিখলে 1 ক্রেডিট।
হ্যাঁ, চলবে — কনসালট্যান্ট, এজেন্সি, ক্লিনিক, পার্লার, ট্রাভেল এজেন্সি, রিপেয়ার আর ইভেন্টের ব্যবসা — সবার জন্য। সাইন আপের সময় "সার্ভিস দিই" বেছে নিন (পরে সেটআপে বদলাতেও পারবেন)। আপনি যা শেখাবেন — খরচ, প্যাকেজ, প্রসেস, কাগজপত্র, ঠিকানা — AI সেখান থেকেই উত্তর দেবে, আর আগ্রহীদের নাম, ফোন আর কী দরকার লিড হিসেবে লিখে রাখবে।
ব্যক্তিগত প্রোফাইল (professional mode সহ) কানেক্ট করা যায় না — AutoBikri চলে Facebook পেজ ও WhatsApp-এ (Meta-র নিয়মে মেসেজ অটোমেশন পেজে চলে, প্রোফাইলে নয়), আর প্রোফাইলে পাসওয়ার্ড দিয়ে লগইন করে অটোমেট করলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে। সহজ সমাধান: প্রোফাইল থেকেই 2 মিনিটে একটি পেজ খুলুন (প্রোফাইল যেমন আছে থাকবে) আর সেটি কানেক্ট করুন, অথবা আপনার WhatsApp Business অ্যাপ কানেক্ট করুন। আপনার পেজ প্রোফাইলের মতো দেখালেও সেটা পেজ — কানেক্ট করা যায়।
তথ্য দিন — সাথে সাথে অ্যাকাউন্ট খুলে যাবে, সেটআপে সাহায্য করতে আমরা কল করব।